বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের বৈঠক

hasina-o-rosonপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার অধিবেশন কক্ষ সংলগ্ন প্রধানমন্ত্রীর লবিতে প্রায় ২০ মিনিটের এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেত্রী।

এসময় বিরোধী দলের নেতার সঙ্গে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও বিরোধী দলের চিফ হুই্প তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক বিষয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষা বোর্ড করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।

তার সঙ্গে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিনি উন্নয়নমূলক সব কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া দেশের চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন