বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্যারিস্টার রফিকুল ইসলাম জামিনে কারামুক্ত

bnp-rafiqul_117684নাশকতার  এক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা।

সোমবার রাত ৮টা ৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং শায়রুল কবির খান।

এ সময় জেলগেটে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর শাহ আলী থানায় দায়ের হওয়া ওই মামলায় জামিন পান এই বিএনপিনেতা। আদালতে  মিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান  চৌধুরী টিকু।

আদালত সূত্র জানায়, রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বিভিন্ন থানায় মোট ২৮টি নাশকতার মামলায় আসামি করা হয়। ইতিপূর্বে তিনি ২৭টি মামলায় ‍উচ্চ আদালত থেকে জামিন পান। গত ২৩ জুন বাকী একটি মামলায়ও জামিন হওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা ছিলো না।

গত ১৬ মে নাশকতার ১৪ মামলায় ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার ১০ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

আরও পড়ুন