বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাজনীতিবিদদের অতিকথন সন্ত্রাসের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের

photo-1465555627আমাদের দেশের রাজনীতিবিদরা নিজেরাই শব্দ সন্ত্রাস করে। তাদের অতিকথন সন্ত্রাসের চেয়েও ভয়ংকর, বোমার চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন উদ্বোধন করবেন। এটা ঈদের আগে জনগণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশের রাস্তা-ঘাটের অবস্থা এখন ভালো। ঈদ যাত্রায় মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না।

“কিছু বেপরোয়া চালকের কারণে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়।”

এসময় সড়ক ও জনপথ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিবিব, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম আতিকুল হক, ফোরলেনের প্রকল্প ব্যবস্থাপক মাসুম সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন