ক্রিকেট কিংবা ফুটবলে স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ মানুষ দেখেছেন। খ্যাতনামা ব্যান্ডের পরিবেশনায় কনসার্টেও দেখেছেন। কিন্তু কুরআন তেলাওয়াতেও এভাবে স্টেডিয়াম ভর্তি মানুষ দেখেছেন?
আফ্রিকার তানজানিয়ায় একটি স্টেডিয়ামে এভাবেই লোক জড়ো হয়েছিল কুরআন তেলাওয়াত শুনতে।
রমজানের ১৩ দিন আগ থেকেই তানজানিয়ার রাজধানী দারুস সালামের একটি স্টেডিয়ামে কুরআন প্রতিযোগিতা শুরু হয়। তেলাওয়াত ও মুখস্তকরণ (হিফজ) এই দুই বিভাগে অসংখ্য লোকজন এ প্রতিযোগিতা উপভোগ করেন।



