বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দফতরির ধর্ষণে ৫ম শ্রেণীর ছাত্রী অন্তঃসত্ত্বা

dhorshon-jugantor_17677_1467091518বরগুনা সদর উপজেলায় ধর্ষণের শিকার ৫ম শ্রেণীর স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বাউফল উপজেলায় ধর্ষণের শিকার হয়েছে দশম শ্রেণীর ছাত্রী। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বরগুনা ও বাউফল : বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের কুমড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি শহীদ মোল্লা পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ৫ মাস আগে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দফতরি একই ইউনিয়নের ফুলতলা গ্রামের শাজাহান মোল্লার ছেলে। শিশুটি এখন অন্তঃসত্ত্বা। শনিবার রাতে শিশুটির বাবা বরগুনা থানায় মামলা করেছেন। এলাকার কতিপয় ব্যক্তি মামলার পরও টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছেন।

থানার ওসি মো. রিয়াজ হোসেন সোমবার বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে, রিপোর্ট পেলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে।

এ ছাড়া বাউফল উপজেলায় দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছে এক লম্পট। রোববার রাতে এ ঘটনায় বাউফল থানায় মামলা করা হয়েছে। পুলিশ ওই শিক্ষার্থীকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আদাবাড়িয়া ইউনিয়নের মাদবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার পলাতক রয়েছে।

হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার থানায় মামলা হলেও আসামি গ্রেফতার হয়নি।

সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের পাঁচই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. হাসান পলাতক রয়েছে।

আরও পড়ুন