বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আনসার ক্যাম্পের অস্ত্র লুট ও হত্যা: ৫ রোহিঙ্গা আটক

teknaf1467269257_76632কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পের অস্ত্র লুট ও একজনকে হত্যার ঘটনায় পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭-এর কোম্পানি কমান্ডার এএসপি সারাফাত জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে টেকনাফে অস্ত্র লুটের ঘটনা জড়িত পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রফিক নামে এক ডাকাতসর্দার রয়েছে।

গত ১১ মে টেকনাফের নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে আনসার সদস্যকে হত্যা এবং ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করা হয়।

আরও পড়ুন