বুধবার ৪ নভেম্বর ২০২৬

আবাসিক হোটেলে ব্যাংক কর্মকর্তার লাশ

rajshahi-(2)_jug_17879_1467256711রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরের এলাকার একটি আবাসিক হোটেল থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এক সুপারভাইজারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ‘সেঞ্চুরি’ নামের ওই হোটেলটির ৫১৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম আবদুল্লাহহীল বাকী ওরফে খোকন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার খলিলনগর গ্রামের আবদুল জাব্বারের ছেলে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কুড়িগ্রামের রায়গঞ্জ শাখায় কর্মরত ছিলেন তিনি।

নগরীর রাজপাড়া থানার ওসি আমানুল্লাহ জানান, বিভাগীয় মামলাসংক্রান্ত ব্যাপারে খোকন গত সোমবার রাকাবের প্রধান কার্যালয়ে আসেন। ওই দিন তিনি নগরীর লক্ষ্মীপুরের ওই হোটেলটিতে ওঠেন। সবশেষ মঙ্গলবার রাতে তিনি তার কক্ষে যান। এরপর থেকে তিনি আর বাইরে বের হননি।

আরও পড়ুন