ঈদের সময় ভিআইপিদের কারণে যানজটের সৃষ্টি হয়। ভিআইপিরা যখন রং সাইড দিয়ে চলাচল করে তখন কোনোভাবেই যানজট কমানো যায় না- এমনটাই মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাস্তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এবারের ঈদে রাস্তার কারণে কোনো যানজট সৃষ্টি হবে না। অন্যান্যবারের চেয়ে এবারের ঈদে যানজটের ভোগান্তি অনেকাংশেই কমে আসবে এবং ঘরমুখো মানুষের যাত্রা আগের যেকোনো সময়ের থেকে স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
বলেও জানান মন্ত্রী।
তিনি নিজে রং সাইড দিয়ে চলেন না- উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে যানজট কমাতে গণমাধ্যমের মাধ্যমে আমি ভিআইপিদের কাছে অনুরোধ করব, যে যত বড় নেতাই হোন, যত প্রভাবশালী মন্ত্রীই হোন, জনস্বার্থে রাইট সাইড দিয়ে চলাচল করুন।’
তিনি বলেন, ‘রাস্তাকে যানজটমুক্ত রাখা এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের উপহার। বর্তমানে রাস্তাঘাট গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো।’


