বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চাল ওজনে কম দেওয়ায় পৌর মেয়র আটক

Rajshahiভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে এক পৌরমেয়র আটক করেছে পুলিশ। তিনি রাজশাহীর তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান।

বৃহস্পতিবার দুপুরে পৌরভবন থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মেয়র মিজানুর রহমান তানোর উপজেলা যুবদলের সভাপতি।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবদুস সালাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মেয়র মিজানকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ জানান, ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার তানোর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। দুপুরের দিকে বেশ কয়েকজন ব্যক্তি তার কাছে অভিযোগ করেন, ভিজিএফের চাল ওজনে কম দেওয়া হচ্ছে। এরপরই মেয়রকে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। ওজনে কম দেওয়ার অভিযোগে মেয়র মিজানের বিরুদ্ধে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামিমা সুলতানা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘সরকারি ভিজিএফের চাল তানোর পৌর এলাকার কাউন্সিলদের বিতরণ করতে দেওয়া হয়েছে। জনপ্রতি ২০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও তারা জনপ্রতি ১৬ থেকে ১৭ কেজি করে চাল বিতরণ করছেন।

আরও পড়ুন