বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পুকুরে ডুবে ৩ বোনের মৃত্যু

109পুকুরের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের পাইপের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো- স্থানীয় বাসিন্দা আয়ূবের মেয়ে শাহানাজ (১৫), নারগিছ (৮) ও রাজু (৫)।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাড়ির পুকুরে গোসল করতে নেমে এক বোন পানিতে ডুবে গেলে অপর দুই বোনও তাকে উদ্ধার করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মৃত মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন