বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলশানে জঙ্গিদের হাতে নিহতদের ৯ জনই ইতালির

9999999999999999ঢাকার কূটনৈতিকপাড়া গুলশানে আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গিদের হাতে নিহতদের ৯ জনই ইতালির নাগরিক বলে জানিয়েছে দেশটির সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতের ওই হামলার পর এখনও তাদের এক নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানান ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি।

ইতালির এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নিহত নয়জনকে (ইতালীয়) আমরা চিহ্নিত করেছি। আরও একজন নিখোঁজ রয়েছেন, তিনি লুকিয়ে থাকতে পারেন বা আহতদের মধ্যে থাকতে পারেন…আমরা তার খোঁজ করছি।”

শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

এ সময় ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। বের করা হয় ২০টি মৃতদেহ, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। তাদের রাতেই গলা কেটে হত্যা করা হয় বলে আইএসপিআর জানিয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে  গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কে ৫নং বাসার দ্বিতীয় তলায় হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। রেস্টুরেন্টে প্রবেশের সময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। এসময় পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয়। তখনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন, ডিবির এসি রবিউল ইসলাম, পুলিশের দুই কনস্টেবল, একজন মাইক্রোবাসচালকসহ ২০ জনের বেশি। গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন এসি রবিউল ও ওসি সালাউদ্দিন।

আরও পড়ুন