বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে মোদির ফোন

modi-hasina20160702114150রাজধানীর গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ঢাকা হামলার নিন্দা জানান নরেন্দ্র মোদি।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া একাধিক পোস্টে বাংলাদেশের জনগণের পাশে ভারত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট বার্তায় বলেন, আমি অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি যে, ঢাকায় সন্ত্রাসীদের হাতে জিম্মি ভারতীয় তরুণীকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আরও পড়ুন