বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলশানে জিম্মি ও অভিযানের ‘ব্যক্তিগত’ ভিডিও প্রকাশ

Gulshan-Operation Thunderboltঢাকার গুলশানের হোলি আর্টিসান রেস্টুরেন্টে শুক্রবার রাতের জিম্মি ঘটনার পর শনিবার সকালে অভিযানের সময় ও তার আগের ৫টি ভিডিও প্রকাশ হয়েছে।

দক্ষিণ কোরীয় নাগরিক ডি.কে হোয়াং তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব ভিডিও প্রকাশ করেছেন। তিনি ভিডিওগুলোর ক্যাপশনে দাবি করেছেন, জিম্মিদের মুক্ত করতে পরিচালিত অভিযানের ভিডিও। তবে অভিযান পরিচালনাকারী যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ডি কে হোয়াং নামের এক দক্ষিণ কোরীয় নাগরিক তার ফেইসবুক পৃষ্ঠায় এই পাঁচটি ভিডিও পোস্ট করেন শনিবার সকাল ৭টা ২৬ থেকে ৮টা ১৮ মিনিটের মধ্যে। সবগুলো ভিডিওই কয়েক হাজার বার করে শেয়ার হয়।

ফেসবুকে ডি কে হোয়াংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ডি কে হোয়াং দক্ষিণ কোরিয়ার নাগরিক। বসবাস করেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

গুলশানে ঘটনাস্থলের পাশে একটি বাড়ির জানালা থেকে তোলা ওই পাঁচটি ভিডিওর সঙ্গে সময় ও সামান্য বর্ণনা দেওয়া হয় কোরীয় ভাষায়, যার ইংরেজি তর্জমা দেখা যাচ্ছিল ফেইসবুকে।

রোববার দুপুরে তার ফেইসবুক পাতায় আর ভিডিওগুলো দেখা না গেলেও ইউটিউবে একই ভিডিও শেয়ার করেছেন কয়েকজন।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামে তাদের সমন্বিত অভিযান শুরু হয় সকাল ৭টা ৪০ মিনিটে, সাড়ে ৮টায় শেষ হয়।

সেনাবাহিনীর সাঁজোয়া যান হোলি বেকারিতে ঢোকার আগের একটি ভিডিও হোয়াং ফেইসবুকে দিয়েছেন ৭টা ৪৬ মিনিটে।

সেখানে নারী ও শিশুসহ কয়েকজনকে ক্যাফে থেকে বের করে দিতে দেখা যায়। ওই সময়ই পাঁচজনকে উদ্ধারের খবর জানিয়েছিলেন একজন কর্মকর্তা।
ভিডিওগুলো এখানে যুক্ত করা হলো–

https://youtu.be/nZ68muiBaqg

https://youtu.be/wtEs3pkZe-0

https://youtu.be/zRbz_YJqcgM

https://youtu.be/uMM8PqhGoQs

https://youtu.be/FrGLKzqfa7E

 

 

 

 

 

আরও পড়ুন