রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে বর্বর সন্ত্রাসী হামলার ঘটনায় ফারাজ আইয়াজ হোসেন (২০) নিহত হয়েছেন।
লতিফুর রহমানের পরিবারের ঘনিষ্ঠজনেরা এ কথা জানিয়েছেন।
ফারাজ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের সন্তান। সিমিন হোসেন এসকেয়েফ ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক।
ফারাজ তার বন্ধুদের সঙ্গে শুক্রবার আর্টিজান রেস্তোরাঁয় গিয়েছিলেন।
রোববার আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে ফারাজের জানাজা অনুষ্ঠিত হবে।
ফারাজ মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছিলেন। তিনি গ্রীষ্মের ছুটিতে গত ১৮ মে দেশে আসেন। আগামী ২২ আগস্ট তাঁর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল।
১৯৯৬ সালের ১৫ এপ্রিল ফারাজের জন্ম। তিনি রাজধানীর স্যার জন উইলসন ও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিলেন।


