বুধবার ৪ নভেম্বর ২০২৬

চার রাষ্ট্রপ্রধানকে খালেদা জিয়ার চিঠি

Khaleda20160705124013গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইটালি ও ভারতের নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে দেশগুলোর সরকারপ্রধানকে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশে অবস্থিত এসব দেশের দূতাবাস ও হাইকমিশনে আলাদা আলাদা চিঠি পৌঁছে দেয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা নিশ্চিত করেন।

গত শুক্রবার রাতে গুলশানে জঙ্গি হামলার ঘটনায় মোট ২৮ জন নিহত হন। তাদের মধ্যে ১৭ বিদেশি, তিন বাংলাদেশি নাগরিক, দুই পুলিশ কর্মকর্তা ও ছয়জন জঙ্গি রয়েছে।

নিহত বিদেশি নাগরিকদের দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে সমবেদনা জানিয়ে দেয়া চিঠিতে খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলা করার কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন