বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কে কোথায় ঈদ করছেন আওয়ামী লীগ নেতারা

al_18481_1467862096যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও  উৎসাহ উদ্দীপনায় মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। দেশের নানা শ্রেণি-পেশার মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে  ছুটে গেছেন পরিবারের কাছে। রাজনীতিবিদরাও এর বাইরে নন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ ঢাকায়, কেউ বা নিজ নির্বাচনী এলাকায় ঈদ করছেন।

ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যদের নিয়ে গণভবনে ঈদ উদযাপন করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবছরের মতো এবারও ঈদের দিন সকালে গণভবনে রাজনৈতিক নেতা, কূটনীতিকসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

স্ত্রী ও একমাত্র মেয়ের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকায়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার নির্বাচনী এলাকা ভোলায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের নির্বাচনী এলাকা সিলেটে, সাবেক মন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজু ঈদ করবেন নরসিংদীর রায়পুরায় ঈদ উদযাপন করছেন।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, সাজেদা চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায় ঢাকায় ঈদ করছেন।

আর কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নিজের নির্বাচনী এলাকা শেরপুরে ঈদ করছেন। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ঈদ রয়েছেন তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোথায় ঈদের দিন কোথায় থাকবেন জানা না গেলেও পর দিন নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাবেন।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঈদ উদযাপন করছেন চট্টগ্রামে।

আরেক সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঈদের দিন সকালে প্রধানমন্ত্রীর গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। পর দিন নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ যাবেন।

ফরিদপুরে নিজ নির্বাচনী এলাকার মানুষের সাথে ঈদ করছেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফরউল্লাহ। নূহ উল আলম লেনিন বারবরের মতো এবার মুন্সীগঞ্জে রয়েছেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ঢাকায় ঈদ করছেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ঈদ করছেন তার নির্বাচনী এলাকা চাঁদপুরে।

দলটির সাংস্কৃতিক সম্পাদক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নিজ নির্বাচনী এলাকা নীলফামারীতে ঈদের নামাজ পড়েছেন। শিক্ষাবিষয়ক সম্পাদক ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটে, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল কুমিল্লায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাদঁপুরে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল গাজীপুরে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকায় ঈদ কাটাচ্ছেন।

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক ঢাকায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ চট্টগ্রামে, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মাদারীপুরে, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ঈদের দিন ঢাকায় থাকবেন। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু মুন্সীগঞ্জে ঈদ করছেন।

দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান ঢাকাতেই ঈদ করছেন। স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া মুন্সিগঞ্জে ঈদ করছেন।

সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন নেত্রকোনায়, মিসবাহ উদ্দিন সিরাজ সিলেটে, আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুরে, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটে, বি এম  মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী ঢাকায় ঈদ উদযাপন করবেন। বীর বাহাদুর ঈদে বান্দরবনে রয়েছেন।

উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ঈদের সময় দেশের বাইরে আর উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ঈদের দিন মুন্সিগঞ্জে ঈদ পালন করছেন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ঢাকায়, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জামালপুরে, বিদুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঢাকায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীতে, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নাটোরে ঈদ করছেন।

আরও পড়ুন