বুধবার ৪ নভেম্বর ২০২৬

শোলাকিয়ায় আহত ৬ পুলিশ সদস্যকে ঢাকায় আনা হয়েছে

untitled-1_222888কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে দুর্বৃত্তদের হামলায় আহত ছয় পুলিশ সদস্যকে ঢাকা আনা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টার করে তাদের ঢাকা আনা হয় বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান।

বৃহস্পতিবার সকালে  ৯টার দিকে শোলাকিয়া ঈদগাহ থেকে সোয়া কিলোমিটার দূরে আজিমুদ্দিন হাইস্কুল সংলগ্ন রেলক্রসিং এলাকার ধোপাবাড়ি মোড়ে টহলরত পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ ও এক হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শহিদুর রহমান সমকালকে জানান, ওই হামলায় ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর ৬ জনকে ঢাকায় এনে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন