যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে দুই বন্দুকধারীর গুলিতে চার পুলিশ সদস্য নিহত ও ১০ পুলিশ আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিক্ষোভ চলাকালে আড়াল থেকে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে স্নাইপার বন্দুকধারীরা।
ডালাস শহরের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন এক বিবৃতিতে জানান, বিক্ষোভ চলাকালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর গোপন জায়গা থেকে দুজন গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য নিহত হন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যের অস্ত্রোপচার হয়েছে। তিন পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
ডেভিড ব্রাউন আরও বলেন, তদন্ত চলছে। কাউকে আটক করা হয়নি।


