বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

khun-0ঝিনাইদহের কালীগঞ্জে জলিল মোল্লা(৫০)নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চটকাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। জলিল মোল্লা উপজেলার নটুয়াপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে জলিল মোল্লা চটকাবাড়িয়া বাজারে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা লোহার রড ও ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। বাজারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন