বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গুলশানের অবৈধ রেস্তোরাঁ, হাসপাতাল ও স্কুল-কলেজ ‘বন্ধ হবে’

Gulshan_011468146562রাজধানীর কূটনৈতিকপাড়া গুলশানে গড়ে ওঠা অননুমোদিত স্কুল, কলেজ, রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা তদারকি করে বন্ধ করে দেবে সরকার।

১২ দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে শিল্পমন্ত্রী আমির হোসনে আমুর বৈঠক শেষে সাংবাদিকদের জানান।

এজন্য ওই এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই ধরনের স্থাপনাগুলোকে তদারকির মধ্যে এনে সেগুলো বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

এক সপ্তাহের ব্যবধানে দেশে দুই দফা বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে মন্ত্রিসভা কমিটির এই ‘বিশেষ’ বৈঠক হয়, যাতে আমু সভাপতিত্ব করেন।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “গুলশানের ‘রেসিডেনসিয়াল এরিয়ায়’ যত্র তত্র গড়ে ওঠা রেস্তোরাঁ, হসপিটাল, বিভিন্ন রকম স্কুল-কলেজগুলো তদারকির আওতায় আনা হবে। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে এ ধরনের স্থাপনা যাতে গড়ে উঠতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং উইথাউট পারমিশনে যেগুলো হয়েছে, সেগুলো বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে।”

আরও পড়ুন