সিলেটে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে হত্যা করা হয়েছে।
বাসাভাড়া সংক্রান্ত জটিলতায় রোববার দুপুর আড়াইটায় নগরীর পাঠানটুলা পার্কভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বেচ্ছাসেবক লীগের কর্মীর নাম আব্দুল্লাহ অন্ত (৩৪)।
জানা গেছে, সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমত সানির বাসার ভাড়াটে ছিলেন আব্দুল্লাহ অন্ত।
বেশ কিছুদিন তাদের মধ্যে বাসার ভাড়া নিয়ে সমস্যা চলছিল। সানি বাসা ছাড়ার জন্য অন্তকে বললেও তিনি বিষয়টি আমলে নেননি।
দুপুরে সানি ছাত্রলীগ ক্যাডারদের নিয়ে বাসা থেকে অন্তকে উচ্ছেদ করতে যান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে আব্দুল্লাহ অন্তকে ছুরিকাঘাত করে সানির লোকজন। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা অন্তকে মৃত ঘেষাণা করেন।
বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


