বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলেজে বিলম্ব ফিসহ ভর্তি ১২ জুলাই পর্যন্ত

vorti২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিলম্ব ফিসহ ভর্তি ১২ জুলাই পর্যন্ত চলবে। এ ছাড়া ১৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত কলেজে আসন খালি থাকা সাপেক্ষে কলেজ কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বনিম্ন জিপিএর ভিত্তিতে উন্মুক্তভাবে মেনুয়্যাল পদ্ধতিতে বিলম্ব ফিসহ ভর্তি চলবে।

একাদশ শ্রেণিতে বিলম্ব ফিসহ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি রোববার আন্তঃশিক্ষা বোর্ড জারি করেছে বলে মঙ্গলবার জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকা, ১ম অপেক্ষমাণ  তালিকা, ২য় অপেক্ষমাণ তালিকা এবং ১০ জুলাই  প্রকাশিত অবশিষ্ট অপেক্ষমাণ তালিকা (অনলাইন/এসএমএস-এ সকল আবেদনকারী) হতে বিলম্ব ফিসহ ভর্তি ও নিশ্চায়ন (মেধাক্রম অনুসারে) আগামীকাল ১২ জুলাই পর্যন্ত চলবে।

কলেজ কর্তৃক পূর্বে নির্ধারিত সর্বনিম্ন জিপিএর নিম্নে কোনো  শিক্ষার্থীকে ভর্তি করানো হলে তার রেজিস্ট্রেশন করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন