বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকার ৫০ বিচারককে বদলি, পদোন্নতি ৪৭ সাব-রেজিস্ট্রারের

bangladesh_govt_logo_0ঢাকার সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ সমপর্যায়ের ৫০ বিচারককে দেশের বিভিন্ন স্থানে বদলি আদেশ জারি করেছে সরকার। একই সঙ্গে ৪৭ জন সাব-রেজিস্ট্রারের পদায়নের আদেশও জারি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি বলেন, ১১ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে নবনিয়োগপ্রাপ্ত ৪৭ জন সাব-রেজিস্ট্রারের পদায়নের আদেশ (প্রথম পদায়ন) জারি করা হয়েছে। পদায়নের আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ৫০ জন বিচারকের বদলির আদেশে বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সহকারী জজ/সিনিয়র সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/সমপর্যায়ের ৫০ জন কর্মকর্তার বদলির আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, বর্তমান কর্মস্থল ও বদলিকৃত কর্মস্থল মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.lawjusticediv.gov.bd অনুসন্ধানের মাধ্যমে জানা যাবে।

আরও পড়ুন