শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

‘প্রধানমন্ত্রী বিনিদ্র রাত জাগেন, আর আপনারা বৃষ্টিতে পালান’

nasimনেতাকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিদ্র রাত জাগেন, আর আপনারা বৃষ্টির ভয়ে পালান। যারা বৃষ্টিতে ভিজতে পারবেন না- এমন নেতাকর্মী দরকার নেই, আপনারা চলে যান।’

সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলের প্রতিরোধ সমাবেশ চলাকালে বৃষ্টি হলে নেতা-কর্মীরা শহীদ মিনারের বেদিমূলের নিরাপত্তা বলয় ভেঙে মূল বেদিতে উঠে পড়ে। এতে বিরক্তি প্রকাশ করে ক্ষোভ ঝেড়ে ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের প্রতিরোধ করতে আমাদের ছেলেরা জীবন দিচ্ছে। আর আপনারা বৃষ্টির মধ্যে বসতে পারছেন না। যারা বৃষ্টিতে ভিজতে পারবেন না, যারা বৃষ্টিতে কাপড় নষ্ট করতে পারবেন না, তারা চলে যান। এমন নেতা-কর্মী আমাদের দরকার নেই। যেখানে শেখ হাসিনা বিনিদ্র রাতযাপন করে জঙ্গি মোকাবিলা করছেন।

‘আপনারা হয় বসবেন- না হয় চলে যাবেন। আমরা এখানে খেলা করতে আসি নাই। আমরা এখানে শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি-সন্ত্রাসবাদ পরাজিত করতে এসেছি। শপথ নিতে এসেছি।’

আরও পড়ুন