“১৭৫৭ সাল ৫০০ বছর পিছিয়ে দিয়েছিল বাঙালি জাতিকে। ১৭৫৭ সালের ঘানি এখনও টেনে যাচ্ছি। আর ২০১৬ সালের ভুল সিদ্ধান্ত ১০০০ বছর পিছিয়ে দিতে পারে আমাদের! এমনকি পুরো জাতিই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে!”
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে সোমবার দুপুরে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার।
পরিবর্তনডটকমের পাঠকদের জন্য গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :
‘‘১৭৫৭ সাল আপাত ২০০ বছর মনে হলেও মূলত ৫০০ বছর পিছিয়ে দিয়েছিল বাঙালিকে। ১৭৫৭ সালের ঘানি এখনও টেনে যাচ্ছি। ২০১৬ সালের ভুল সিদ্ধান্ত ১০০০ বছর পিছিয়ে দিতে পারে আমাদের! এমনকি পুরো জাতিই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে!
মীরজাফরের বাম্পার ফলন হয়েছে টের পাই। আমি নৈরাশ্যবাদী নই। হাতে অস্ত্র তুলে নেবার ইচ্ছে নাই। যে যুদ্ধ পূর্বসূরীরা শেষ করেছে সেখানে ফেরত যেতে চাইনা। সাবধান!!!
ভুলে যাবেন না আমরা বদি, রুমি, জুয়েল, আজাদদের উত্তরসূরী। আমরা দেশের জন্য রক্ত দিতে কার্পণ্য করি না।’’


