বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুসলিম যুবককে বিয়ে করে আইএসে যোগ ভারতীয় সেনা কমান্ডোর বোন

indian-comado-isমুসলিম এক যুবককে বিয়ে করে বর্তমানে সারাবিশ্বে আতঙ্ক ছড়ানো জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিয়েছেন ভারতীয় এক সেনা কমান্ডোর বোন! আইএসে যোগ দিচ্ছে এমন সন্দেহ তৈরি হওয়া কেরালার ১৭ জনের মধ্যে রয়েছেন ওই গর্ভবতী নারী। তার ভাই এনএসজি কমান্ডো বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে খবর ছেপেছে ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম কোলকাতা২৪।

প্রতিবেদনে বলা হয়, ডেন্টিস্ট হতে পড়াশোনা করছিল ওই নারী। বর্তমানে তার কোনো খোঁজ নেই। নিখোঁজ ছেলেমেয়েদের বাবা-মায়েরা রোববার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাদের মধ্যে রয়েছেন ওই নারীর মা বিন্দু কুমারও।

তিনি বলেন, তার ছেলেমেয়েরা ধার্মিক ও দেশপ্রেমী। তার ছেলে বরাবরই সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন, আর মেয়ে বেছে নিয়েছিলেন ডাক্তারি। কিন্তু গত নভেম্বরে বিয়ে করার পর থেকেই মেয়ের মধ্যে পরিবর্তন দেখতে পান তিনি। তার পোশাক থেকে ব্যক্তিত্ব সবকিছুতেই পরিবর্তন আসে। বোরখা পরতে শুরু করেন ওই নারী। এমনকি মায়ের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন তিনি।

বিন্দু কুমার বলেন, ‘আমি ফিরে আসতে বলেছিলাম। বলেছিলাম, যা হয়েছে তা আমি মেনে নেব।’

পরে মেয়ে মোবাইল ফোনে মেসেজ করে তাকে জানায়, ‘আমি সুখেই আছি। ইসলাম খুব ভালো ধর্ম। আমি হিজাব পরে দেখা করলে তুমি মেনে নিতে পারবে তো?’ এরপর সেভাবেই এসে মায়ের সঙ্গে দেখা করে যায় মেয়ে। এরপর মেয়ে শ্রীলঙ্কা গিয়েছিলেন বলে জানতে পারেন তিনি। কিন্তু গত ৫ জুন থেকে সব যোগাযোগ বন্ধ।

জামাইয়ের সম্পর্কে বেশি কিছু জানেন না তিনি শুধু জানেন তার বয়স ৩২ আর সে একজন এমবিএ। এমনকি ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়েছে।

আরও পড়ুন