বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে মামলার বাদী ও সেই শিশুকে গ্রেপ্তারে পরোয়ানা

Shahadat Caseক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের মামলার বাদী ও নির্যাতনের শিকার শিশুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুালের বিচারক তানজীনা ইসমাইল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে ১৭ অগাস্ট সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আলী আসগর স্বপন।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন- মামলার বাদী সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক ও নির্যাতিত গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি।

মামলাটিতে মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক।

আরও পড়ুন