বুধবার ৪ নভেম্বর ২০২৬

কা‌শিমপুর কারাগারে শীর্ষ সন্ত্রাসী কামাল পাশার মৃত্যু

kashimpur_jail_18955_1468396756গাজীপু‌রে কা‌শিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব‌ন্দির মৃত্যু হয়েছে। তার নাম কামাল পাশা (৪৫)। তি‌নি ঢাকার মোহাম্মদপুর এলাকার তা‌লিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। কামাল পাশা টাঙ্গাইলের কা‌লিহা‌তি উপজেলার লিয়াকত আলীর ছেলে।

কাশিমপুর কারাগারের সি‌নিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌নিক জানান, কামাল পাশা ২০০৫ সালের ২৬ আগস্ট থেকে এ কারাগারে বন্দি। তিনি এক‌টি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে ৩টি মামলা বিচারা‌ধীন।

তি‌নি আরো জানান, কামাল পাশা বুধবার সকাল ৯টার দিকে বুকে ব্যাথা অনুভব করেন। এরপর তাকে প্রথমে কারা হাসপাতালে চি‌কিৎসা দেয়া হয়।

সেখা‌নে তার অবস্থার অবন‌তি হলে গাজীপু‌রে শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখা‌নে কর্তব্যরত চি‌কিৎসক সকাল সাড়ে ১০টার দি‌কে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন