রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনালের পাশে ম্যানহোলে একটি শিশু পড়ে গেছে। তাকে উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের অপারেটর জিয়াউর রহমান রাত ৮টার দিকে যুগান্তরকে জানান, বিকাল ৪টার দিকে ওই শিশুটি ম্যানহোলে পড়ে যায়।
খবর পেয়ে একটি ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনও শিশুটিকে উদ্ধার করা যায়নি বলে তিনি জানান।
ফায়ার সার্ভিসের অপারেটর আরও জানান, পড়ে যাওয়া শিশুটির পরিচয় এখনও জানা যায়নি।


