জাপানের সম্রাট আকিহিতো সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন, অল্প সময়ের মধ্যে সিংহাসনের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।
জাপানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএইচকের বরাত দিয়ে বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
৮২ বছর বয়সি জাপানের সম্রাট আকিহিতো সম্প্রতি স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। তবে ঠিক কী কারণে তিনি ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন, তা উল্লেখ করেননি।
২৭ বছর ধরে রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আকিহিতো। তার ক্ষমতা ছাড়া আধুনিক জাপানের জন্য অপ্রত্যাশিত বলে মনে করা হচ্ছে।
সম্রাট আকিহিতো ক্ষমতা ত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হবেন ক্রাউন প্রিন্স নারুহিতো। নারুহিতোর বয়স ৫৬ বছর।


