সরকারি অফিস-আদালতের পাশাপাশি ১৬ জুলাই শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে।
ঈদের ছুটি শুরুর আগে ৪ জুলাই রোববার প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় ছুটি দেওয়ায় তার বদলে শনিবার অফিস করতে হবে ব্যাংকারদের।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই শনিবার বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।
সরকার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছিল।
এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত ছিল। আর ৩ জুলাই ছিল শবে কদরের ছুটি। ঈদের আগে শুধু শবে কদরের ছুটির পরদিন ৪ জুলাই অফিস খোলা ছিল।
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ওই ছুটি ঘোষণা করেন।
ফলে এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পাশপাশি ব্যাংকারও ১ জুলাই থেকে টানা নয়দিন ছুটি পান।


