বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে

PSC+Building৩৬তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়াদের আগামী ১ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষায় বসতে হবে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরীক্ষার বিস্তারিত সূচি কমিশন পরে জানিয়ে দেবে।

গত ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে ১৩ হাজার ৮৩০ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়।

এর আগে গত ৮ জানুয়ারি দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

প্রথম শ্রেণির দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

আরও পড়ুন