ঈদের ছুটিতে সারা দেশে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১৮৬ জন মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।
এসময় সাম্প্রতিক সময়ের সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
সমিতির এ প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরার পাশাপাশি ঈদের সময় যাত্রী হয়ে ১১ জন লঞ্চযাত্রী প্রাণ হারিয়েছেন বলে তথ্য দেয়া হয়।
সমিতির পক্ষ থেকে বলা হয়- বাস, ট্রেন ও লঞ্চ দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা ২০০ জন।


