বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ফ্রান্সে ট্রাক দিয়ে যেভাবে হামলা (ভিডিও)

France-Truck-Videoসামাজিক যোগাযোগের মাধ্যমে আসা সেই মুহূর্তের কয়েকটি ভিডিওতে ফুটে উঠেছে ফ্রান্সে ট্রাক দিয়ে হামলার ভয়াবহতা।

বৃহস্পতিবার মধ্যরাতে (বাংলাদেশ সময় শুক্রবার ভোরের দিকে) বাস্তিল দিবসের আয়োজনে ট্রাক নিয়ে এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৪ জন।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি বার্তা সংস্থাকে জানান, ওই ট্রাক মানুষকে পিষতে পিষতে অগ্রসর হাচ্ছিল, চারদিকে ছিটকে পড়ছিল মানুষ।

এই হামলা যখন ঘটে হাজার হাজার নারী পুরুষ শিশু তখন সঙ্গীতমুখর পাম গাছে শোভিত চত্বর ধরে হাঁটছিলেন বিখ্যাত নেগ্রেসকো হোটেলের দিকে।

ইউটিউবে আসা এক ভিডিওতে দেখা যায়, ২৫ টনি ওই ট্রাক হামলে পড়ার পর বাদ্য-বাজনা ছপিয়ে পুরো এলাকা ভরে ওঠে আতঙ্কিত মানুষের চিৎকার; সাহায্যের আশায় দিগ্বিদিক ছুটতে শুরু করেন সবাই।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ফ্রান্স ইনফোকে বলেন, তিনি গুলির শব্দও শুনেছেন। প্রথমে আতশবাজির শব্দ মনে করলেও পরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনিও অন্যদের মত নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে থাকেন।

ওই সময়ের পরিস্থিতি ধরা পড়েছে ইউটিউবে আসা আরেক ভিডিওতে। দেখা যায়, ট্রাকের গতি কমে এসেছে এবং পুলিশ সেটি থামানোর চেষ্টা করছে।

আরও পড়ুন