মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংর্ঘষে মা-মেয়েসহ ৪ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।
হতাহতদের সবাই পিকআপ ভ্যানের যাত্রী। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চালিয়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


