বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় ২১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

Gaibandha UP Chairman Oathচতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত গাইবান্ধার চার উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আবদুস সামাদ।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানদের মধ্যে সাঘাটা উপজেলার ৯ জন, ফুলছড়ি উপজেলার ৬ জন, পলাশবাড়ি উপজেলার ৫ জন ও সাদুল্যাপুর উপজেলার ১ জন রয়েছেন।

শপথ বাক্য পাঠকালে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামছুল আজম, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাছুদুর রহমান মোল্লা, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিউজ্জামান ভূইয়া প্রমুখ।

অপরদিকে, সাদুল্যাপুর উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সাদুল্যাপুর উপজেলা পরিষদ হল রুমে শনিবার বিকেলে তাদের শপথ বাক্য পাঠ করান সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবীব।

জাভেদ হোসেন, গাইবান্ধা প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন