বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রেমের টানে ঘরছাড়া প্রেমিক-প্রেমিকা হাজতে

1 jailপ্রেমের টানে ঘরছেড়ে আটক হয়ে থানা হাজতে আছেন এক প্রেমিক যুগল। প্রেমিক ময়মনসিংহের ছেলে ফরহাদ ও প্রেমিকা বাকেরগঞ্জের স্কুল পড়ুয়া মেয়ে মুন্নি। তারা বরগুনার তালতলী থানা হাজতে রয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের সুরুজ আলী ফকিরের পুত্র ফরহাদ (২৫) ২ বছর আগে মোবাইল ফোনে প্রেমর সম্পর্ক গড়ে ওঠে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ছোট লগুনাথপুর গ্রামের মৃত লতিফ মিরের ৯ম শ্রেণিতে পড়ুয়া মুন্নি আকতারের (১৪) সঙ্গে।

এক পর্যায় মঙ্গলবার প্রেমের টানে ফরহাদ বাকেরগঞ্জ এসে মুন্নিকে নিয়ে তার ধর্ম বাবা তালতলী উপজেলার আগাঠাকুরপাড়া গ্রামের রফিক হাওলাদারের বাড়িতে আসেন।

সেখানে তিনি মুন্নিকে তার স্ত্রী পরিচয় দিয়ে ৩দিন থাকার পর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ধর্ম বাবার বাড়ি থেকে তাদের উদ্ধার করে থানা হাজতে রাখেন।

আরও পড়ুন