বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিএনপি জাতীয় ঐক্যের নামে সরকার হটানোর ষড়যন্ত্রে: কাদের

kader---বিএনপি জাতীয় ঐক্যের নামে সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অনেকে আজ ঐক্য চাচ্ছেন। কিন্তু সেই ঐক্য হতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণের ঐক্য।

শনিবার নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কৃষি সম্পসারণ অধিদফতরের উপ পরিচালক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে মন্ত্রী ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত, গরীব ও অসহায় ৩০০ পরিবারের মাঝে পাঁচশ বান্ডেল ঢেউটিন, নগদ ১৫ লাখ টাকা, ২০ জন প্রতিবন্ধীর মাঝে ২০টি হুইলচেয়ার, ৫ শত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ এবং ৬৮৮ কোটি টাকা ব্যয়ে একটি ডায়াবেটিক হাসপাতালসহ ২১টি প্রকল্প উদ্বোধন করেন।

আরও পড়ুন