বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিজের স্ত্রী ও বাবার অবৈধ সম্পর্ক, অভিযোগ জেলা প্রশাসককে

Unfair affair ‘আমি তো নামেই স্বামী, আমার স্ত্রীর আসল স্বামী তো আমার বাবা। যে সন্তান আছে সেও আসলে আমার নয়, বাবার।’ কোনো সিনেমার কথোপথন নয়, বাস্তব।

শ্বশুরের সঙ্গে বউমার অবৈধ সম্পর্ক। এক আধদিন ধরে নয়, টানা প্রায় ২০ বছর ধরে।

নিজের স্ত্রী ও বাবার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করে জেলা শাসকের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মোতিহারি জেলার তুরকাওলিয়া এলাকায়।

জেলা শাসককে তিনি জানিয়েছেন, বিয়ের পর থেকেই বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন হয় তাঁর স্ত্রীর। তারপর থেকেই দুজনে একসঙ্গে থাকতে শুরু করে। প্রতিবাদ করলে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই ব্যক্তির। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ব্যক্তির স্ত্রী ও তাঁর বাবা।

গৃহবধূর দাবি, বাড়িতে তাঁকে মারধর করে স্বামী। আর তার প্রতিবাদ করলে অশান্তি বাড়ত। একই সুর শোনা গেছে অভিযুক্ত বাবার গলাতেও। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযোগকারী ব্যক্তি।

আরও পড়ুন