শনিবার ৭ নভেম্বর ২০২৬

প্রাথমিক সমাপনীতে ৩৪ লাখ শিক্ষার্থী বসবে ২০ নভেম্বর

ps-examআগামী ২০ নভেম্বর ২০১৬ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। এবার ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

রোববার সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা আগামী ২০ নভেম্বর শুরু হবে এবং শেষ হবে ২৭ নভেম্বর। এবছর প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ৪৫ হাজার। এরমধ্যে প্রাথমিকে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়িতে তিন লাখ ২০ হাজার শিক্ষার্থী।

মন্ত্রী জানান, ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২৯ হাজার ৭শ ৬৪ জন, পাশের হার ছিল শতকরা ৯৮ দশমিক ৫২ এবং ইবতেদায়িতে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬৪ হাজার ১৩৪ জন। পাশের হার ছিল শতকরা ৯৫ দশমিক ১৩।

আরও পড়ুন