রাজধানী ঢাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা আরোপ করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান কর্মীদের চলাফেরায় কড়া সতর্ক আরোপ করেছে দেশটি।
সোমবার জারি করা নতুন সতর্কতায় অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের বলেছে, এই মুহূর্তে বাংলাদেশ সফর করা ঠিক হবে কি না, তা যেন তারা আবারও ভেবে দেখেন।
সতর্ক বার্তায় আরও বলা হয়, জঙ্গিরা যে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের ওপর আরও হামলা করার পরিকল্পনায় আছে, সে বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।


