বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জঙ্গিবাদের পেছনে কারা বের করতে হবে: প্রধানমন্ত্রী

pm_sheikh_hasina_19510_1468906885প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলে-মেয়েদের ভুল বোঝানো হচ্ছে। তাদের মাথায় জঙ্গি চিন্তা ঢুকিয়ে দেয়া হচ্ছে। কারা এর পেছনে কাজ করছে সেটা বের করতে হবে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, জনগণই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তাদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, যেহেতু জঙ্গিবাদে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আমাদেরও তা প্রতিহত করতে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। প্রতিটি বাহিনীকে প্রযুক্তিতে উন্নত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমি ভালোবাসি, এ দেশের মানুষকে ভালোবাসি। এ দেশের স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে এসেছে। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবার যেন ভালো থাকে।

তিনি বলেন, আমার ওপর বিভিন্ন সময়ে হামলা হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় রক্ষা পেয়েছি। একটা বিষয় নিয়ে বেশি চিন্তায় থাকি, যারা আমার নিরাপত্তার দায়িত্বে রয়েছে, আমার কারণে তাদের যেন কোনো ক্ষতি হয়ে না যায়।

শেখ হাসিনা বলেন, আমি গর্বিত যখন কোনো রাষ্ট্রপ্রধান আমাদের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে। এসএসএফের সদস্যদের ধন্যবাদ জানাই তাদের দায়িত্ব পালন করে যাওয়ার জন্য।

আরও পড়ুন