বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘বিএনপিকে নিঃশেষ করতেই গুলশান কার্যালয় সরাতে চায় সরকার’

hhaaaa-1সরকার বিএনপিকে নিঃশেষ করতেই গুলশান থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় সরাতে চাচ্ছে- এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

গয়েশ্বর বলেন, সরকারকে গ্যারান্টি (নিশ্চয়তা) দিতে হবে গুলশান থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সরানো হলে এ ধরনের (জঙ্গি হামলা) ঘটনা ঘটবে না। তাহলে আমরা কার্যালয় সরিয়ে নেব।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর সুস্থতা কামনায় এ মিলাদ ও দোয়া মহাফিলের আয়োজন করে যুবদল।

আরও পড়ুন