বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গুলশানে জঙ্গি হামলায় সন্দেহভাজন নারী আটক

Gulshan Attackers Womanরাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় সন্দেহভাজন এক তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম রুমা আক্তার (২৫)।

মাদারীপুর জেলার শিবপুর উপজেলার চিরকুফী গ্রামের রুমাকে বৃহস্পতিবার তার বোনের বাড়ি থেকে আটক করা হয় বলে স্থানীয়রা জানান। পরে সন্ধ্যায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ১লা জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় এই তরুণী সম্পৃক্ত থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে আটক করা হয় তাকে।

তবে এ বিষয়ে কাউন্টার টেরোরিজমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, বিষয়টি তাদের জানা নেই। রুমা নরসিংদী জেলার পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের বুদু মিয়ার কন্যা।

আরও পড়ুন