আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানায়, বৃহস্পতিবার দেশটির ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে দলের জাতীয় সম্মেলনের চতুর্থ দিন এই মনোনয়ন গ্রহণ করেন তিনি।
হাজারো রিপাবলিকানের উপস্থিতিতে ট্রাম্প দলীয় মনোনয়ন গ্রহণ করার কথা জানিয়ে, ভাষণে তিনি নিজেকে আইনশৃঙ্খলার প্রার্থী হিসেবে বর্ণনা করেন।
ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনিদেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনবেন। শিগগির অপরাধ ও সহিংসতার অবসান ঘটবে।
ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে আক্রমণ করে ট্রাম্প তাকে মৃত্যু, ধ্বংস ও সন্ত্রাসের উত্তরাধিকার হিসেবে বর্ণনা করেন।


