বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিশু সাব্বিরের সন্ধানে নর্দমায় ফের অভিযান

mirpur_nikhoj_sabbir_(6)_19804_1469158541রাজধানীর মিরপুর কমার্স কলেজের পেছনে নর্দমায় পড়ে যাওয়া শিশু জুনায়েদ হোসেন সাব্বিরকে উদ্ধারে ফের অভিযান শুরু হয়েছে।

শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারে নেমেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার পর সাব্বির নামের শিশুটি নর্দমার পাশ থেকে নিখোঁজ হয়। পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন, সে নর্দমায় পড়ে গেছে।

এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরি দল সাব্বিরকে খুঁজতে উদ্ধার তৎপরতা চালায়। রাত ১০টা থেকে ২টা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে উদ্ধারকাজ স্থগিত করে ডুবুরিরা।
শিশু সাব্বিরের স্বজনদের আহাজারী

আজ সকালে পুনরায় সাব্বিরকে খুঁজতে উদ্ধারকাজ শুরু করেছে ডুবুরিরা।

জুনায়েদ হোসেন সাব্বিরের বাবার নাম আমির হোসেন। তিনি লেগুনা চালক। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তারা রূপালী হাউজিং ৩ নাম্বার রোডের ৩৩ নাম্বার বাসায় ভাড়া থাকেন।

আরও পড়ুন