আফগানিস্তানের কাবুলে সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর একটি বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০৭ জন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
শনিবার কাবুলের ডেমাজাং সার্কেলের কাছে বড় একটি বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ইসলামিক স্টেট-আইএস হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের দুজন যোদ্ধা বিস্ফোরক বেল্ট ব্যবহার করে এ হামলা চালায়।
টেলিভিশনে প্রচারিত ঘটনাস্থলের ভিডিও ফুটেজে রক্তে ভেসে যাওয়া রাস্তায় অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।


