বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নড়াইলে বন্দুকযুদ্ধে যুবক নিহত

narail-jug_19984_1469332028নড়াইলে কালিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজান কাজী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় এসআই মিজানুর রহমানসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

এদিকে ঘটনাস্থল থেকে একটি শাটারগানসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে উপজেলার নোরাগাতি থানায় পহরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নোরাগাতি থানার ওসি মাহবুবুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় মিজানকে গোপালগঞ্জ জেলা শহর থেকে আটক করা হয়। পরে গভীর রাতে তাকে নোরাগাতি থানায় আনার পথে পহরডাঙ্গা এলাকায় মিজানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে শুরু হয় বন্দুকযুদ্ধ।

এ সময় অবস্থা বেগতিক দেখে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে মিজান ঘটনাস্থলে নিহত হন। বন্দুকযুদ্ধে এসআই মিজানুর রহমানসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এদিকে ঘটনাস্থল থেকে একটি শাটারগানসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মিজানের বিরুদ্ধে বাগেরহাটের মোল্যারহাট থানায় অস্ত্র ও ডাকাতি মামলা এবং নোরাগাতি থানায় ছয়টি মামলা রয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন