বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্লেনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আমার সঙ্গে ফ্লার্ট করেছিল (ভিডিও)

girl-abuse-waqar-zaka2বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ থেকে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। পাক রাজনীতির শীর্ষ ব্যক্তিত্বরা নাকি তার রূপে পাগল! এমনটাই দাবি পাকিস্তানের গায়িকা আসমা রাজপুতের।

নিজেকে শিল্পী বলতেই পছন্দ করেন আসমা। সম্প্রতি একটা রিয়ালিটি শো’র অডিশন দিতে এসে আসমা জানান, পাকিস্তানের এই দুই রাষ্ট্রপ্রধান তার রূপে মুগ্ধ।

তিনি জানিয়েছেন, একবার ইসলামাবাদ যাওয়ার পথে প্লেনে তার সঙ্গে দেখা হয় নওয়াজের। আসমা প্লেনে উঠতেই নাকি নাওয়াজ তাকে অবাক হয়ে দেখেন। এর কিছুক্ষণ পরেই নাকি নওয়াজ তার সঙ্গে আলাপ জমাতে আসেন এবং তাকে একদিন ডিনারের আমন্ত্রণও জানান।

আসমার ভাষ্য, সেদিন নওয়াজ আমার সঙ্গে রীতিমতো ফ্লার্ট করেছিলেন।

আসমা আরও বলেন, নওয়াজের পাশাপাশি তার রূপে মুগ্ধ প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফও। মুশাররফের প্রশংসা করে তিনি বলেন, কীভাবে নারীদের সঙ্গে ব্যবহার করতে হয়-তা মুশাররফের কাছ থেকে নওয়াজের শেখা উচিত।

https://youtu.be/VQeeWbUzY1o

আরও পড়ুন