বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নিখোঁজের তালিকা ২৬১ থেকে কমিয়ে ৬৮ করল র‌্যাব

Rab-Missiing Listঅবশেষে নিখোঁজদের তালিকা সংশোধন করে মাত্র ৬৮ জনের তথ্য দিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে র‌্যাব। এর আগে ২৬১ জনের একটি তালিকা র‌্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল।

সোমবার ওই তালিকা হালনাগাদ করে ৬৮ জনের নিখোঁজের নতুন তালিকা গণমাধ্যমে পাঠিয়েছে র‌্যাব।

র‌্যাব বলেছে, গত ২০ জুলাই ২৬১ জনের তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তিবর্গ তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্যে পাওয়া যায়। দেশব্যাপী র‌্যাব কর্তৃক সর্বশেষ অনুসন্ধান ও তদন্ত করে অদ্যাবধি ৬৮ জন নিখোঁজ ব্যক্তির (বয়স ১৫-৪০ বছর পর্যন্ত) হালনাগাদ তথ্য পাওয়া যায়।
হালনাগাদের কাজ ‘একটি চলমান প্রক্রিয়া’ উল্লেখ করে র‌্যাব বলেছে, এই তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসেন অথবা তালিকার বাইরের কারও নিখোঁজ থাকার কথা কারও জানা থাকে তাহলে ০১৭৭৭৭২০০৭৫ নাম্বারে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন